1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

‘কিছু স্বীকৃত নাস্তিক খালেদার বক্তব্য লিখে দেয়’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ১০৩ Time View

hasan mahmudআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “খালেদার জিয়ার আশে পাশে কিছু স্বীকৃত নাস্তিক আছে।এমন কিছু স্বীকৃত নাস্তিক আছে যারা তার বক্তব্য লিখে দেয়।”

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “বিএনিপর নেতারাসহ অন্যান্য দল নির্বাচন এলেই ইসলামের লেবাস ধারণ করে। তাদের বিরুদ্ধে স্বেচ্চার থাকতে হবে।ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের সঙ্গে জোট বেধেছে বিএনপি।”

প্রধানমন্ত্রীর পূর্বপুরুষরা আরবস্থান থেকে ইসলাম প্রচাররে জন্য এদেশে এসেছিলেন বলে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “শেখ হসিনার পূর্বপুরুষরা ধর্মপ্রাণ মুসলমান ছিলেন তিনিও ধর্মপ্রাণ মুসলমান। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিষয়ে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কুণ্ঠাবোধ করেন না।আওয়ামী লীগ সকল ধর্মের স্বাধীনতায় যেমন বিশ্বাস করে। ঠিক তেমনই ইসলাম ধর্মের মান মর্যাদা ঠিক রাখতেও বদ্ধ পরিকর।”

তিনি বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যকরী পদক্ষেপ নিতে কখনো কুণ্ঠাবোধ করে না।সেটা গতকালের (রোববার) দলের কার্যানির্বাহী সংসদের বৈঠকে প্রমাণিত হয়েছে।”

সংগঠনের সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সম্পাদক এমএ করিম, নগর আওয়ামী লীগের নেতা স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ