1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

লতিফ সিদ্দিকীর জন্য ক্ষমা চাইলেন তার ভাই কাদের সিদ্দিকী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ১০২ Time View

ঢাকা: বড়ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী লতিফ সিদ্দিকীর জন্য আল্লাহ ও দেশের জনগণের কাছে ক্ষমা চাইলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি বলেন, ‘আমার বড়ভাই পবিত্র হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে আল্লাহ ক্ষমা করবেন কি-না আমি জানি না। তবে পরিবারের সদস্য হিসেবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে ক্ষমা করেন।’

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তিনি দেশের মানুষের কাছেও ক্ষমা চান।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জরুরি সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরোত্তম আব্দুল কাদের সিদ্দিকী ভাইয়ের জন্য ক্ষমা চান।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বড়ভাই নিউইয়র্কে বসে হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে মোসলমান সম্প্রদায় যেভাবে মর্মাহত হয়েছে তাদের সঙ্গে আমিও মর্মাহত। আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, মোসলমান হিসেবেই মরতে চাই। আজকে আমি ভারাক্রান্ত হৃদয়ে এ সংবাদ সম্মেলনে এসেছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আমার কেউ না, কিন্তু আল্লাহর প্রদত্ত হিসেবে তিনি আমার বড়ভাই। এ সম্পর্ক কেনা যায় না। আমাদের ধমনিতে একই রক্ত প্রবাহিত। জীবনে বহু কষ্ট করেছি, বহুবার বিপদে পড়েছি কিন্তু আল্লাহর উপর থেকে আস্থা হারাইনি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি আমার বড়ভাইকে হেদায়েত করুন।’Kader-Siddiki

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ