1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

পৃথক ঘটনায় ফরিদপুরে ২ জন খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ১২৫ Time View

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরো তিনজন। শনিবার গভীর রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকায় শনিবার রাত ১১ টার দিকে নকুল কুমার বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তিকে ঘুমিয়ে থাকা অবস্থায় কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। এসময় দুবৃর্ত্তরা নকুল বিশ্বাসের স্ত্রী রিক্তা রানী সরকারকেও (৩০) কুপিয়ে মারত্মকভাবে আহত করে। তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাত ১২ টার দিকে মালেক শেখ (৪০) নামের আরেক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। তিনি ওই গ্রামের মৃত ইসারত শেখের ছেলে।

এসময় মালেকের স্ত্রী বিলিয়া বেগম (৩৫) ও ছেলে সাকিল শেখকে (১৭) কুপিয়ে আহত করা হয়েছে। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, পৃথক এ দুটি হত্যাকান্ডের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ