1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৫৯ বিশ্বকাপ দলে ফিরতে নতুন চ্যালেঞ্জ নেইমারের তুরস্কে স্কুলে গোলাগুলি, শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ৯ স্পোর্টিংকে আটকে দিয়ে সেমিফাইনালে আর্সেনাল লাল কার্ডেই শেষ রিয়ালের স্বপ্ন, সেমিতে বায়ার্ন প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করবে সরকার: শিক্ষামন্ত্রী বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

ভারতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২১ Time View

moyajem aliভারতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

সৈয়দ মোয়াজ্জেম আলী ২০০১ সালে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভুটান, ইরান ও ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওয়াশিংটনের বাংলাদেশ মিশন, পোল্যান্ডের ওয়ারশো, ভারতের নয়াদিল্লি ও সৌদি আরবের জেদ্দায়ও কূটনীতিকের দায়িত্ব পালন করেন।
সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান পররাষ্ট্র বিভাগে যোগ দেন সৈয়দ মোয়াজ্জেম। ১৯৭১ সালের ৪ আগস্ট ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসে দায়িত্ব পালনকালে তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন। পরে ওয়াশিংটনেই স্বাধীন বাংলাদেশের দূতাবাস স্থাপন করেন।

সৈয়দ মোয়াজ্জেম আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ