1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৫৯ বিশ্বকাপ দলে ফিরতে নতুন চ্যালেঞ্জ নেইমারের তুরস্কে স্কুলে গোলাগুলি, শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ৯ স্পোর্টিংকে আটকে দিয়ে সেমিফাইনালে আর্সেনাল লাল কার্ডেই শেষ রিয়ালের স্বপ্ন, সেমিতে বায়ার্ন প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করবে সরকার: শিক্ষামন্ত্রী বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

কেরানীগঞ্জে চার খুনের ঘটনায় আটক ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৪ Time View

keranigonjঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে গাজীপুর ও মুন্সীগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ছয়জনের মধ্যে দুজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন সুমন ও জনি। তারা দুজন মূল পরিকল্পনাকারী বলে ধারণা করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার ভোররাতে কেরানীগঞ্জের ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সুমন ও জনিসহ ছয়জনকে আটক করে ঢাকা জেলা পুলিশ। ভোররাত তিনটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের বাড়ি থেকে জনিকে আটক করা হয়। এরপর গাজীপুরের মির্জাপুর বাজার এলাকার একটি ঘর থেকে ভোররাত সাড়ে চারটার দিকে সুমনকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সকালে কেরানীগঞ্জের কদমপুর গ্রামে একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে দুই শিশুসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। এর পর থেকে নিহতদের পরিচয় জানা ও খুনিদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে নিহতদের পরিচয় মেলে। তাদের বাড়ি পঞ্চগড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ