1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

দেশ ছেড়ে চলে যাব: এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪২ Time View

ershad41মুক্তিযুদ্ধের সময় তার দেশে আসা ও কোনো আদালতের বিচারক হওয়ার বিষয়টি কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেয়া এমনকি দেশ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এ-ও বলেছেন, একাত্তরে দেশে থাকলে তিনি জীবনবাজি রেখে যুদ্ধ করতেন।  

চীন সফর শেষে  বৃহস্পতিবার বিকালে দেশে ফিরে এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

বিবৃতিতে এরশাদ বলেন,
“আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি যে, কিছু কিছু মহল আমার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সময়ে ভূমিকা নিয়ে মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

“এই মহলটি কুখ্যাত গোয়েবলসের ফর্মুলা অনুসরণ করে বলতে চায় যে, মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীতে থাকাকালে আমি নাকি পাকিস্তান থেকে ছুটিতে বাংলাদেশে এসেছি এবং কোনো এক কল্পিত আদালতের বিচারক ছিলাম। আমি এই ধরনের জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, “বাংলাদেশের মহান স্বাধীনতা আমার বুকের লালিত স্বপ্ন। দুর্ভাগ্য, সেই স্বাধীনতাযুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারিনি। কারণ, যুদ্ধ শুরুর মাত্র এক মাস আগে তৎকালীন পশ্চিম পাকিস্তানে আমাকে পোস্টিং দেয়া হয়েছিল। যদি দেশে থাকতাম, তাহলে জীবনবাজি রেখেই স্বাধীনতার জন্য যুদ্ধ করতাম।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ