1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

এখন শিক্ষা বিপ্লবের সময়: মজিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৭ Time View

mojina54বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, এখন শিক্ষা বিপ্লবের সময়। এ দেশের প্রতিটি ছেলে-মেয়েকে জ্ঞানের সাগরে প্রবেশ করতে হবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার বিকালে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ছাত্রী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মজিনা বলেন, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেটের আওতায় আসতে হবে। দেশের প্রতিটি ক্লাস ও স্কুল প্রযুক্তিগতভাবে আধুনিক হবে- এটাই আমরা চাই। প্রতিটি ছাত্রছাত্রীর হাত-চোখ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে হবে। এরাই সোনার বাংলা গড়ে তুলবে।

তিনি বলেন, এদেশের গ্রাম-শহর-বন্দরের সব শিক্ষার্থী ও সাধারণ মানুষ গড়ে তুলবে তাদের স্বপ্নের সোনার বাংলা।

বাংলাদেশ শিগগির মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই বাংলাদেশ-ই হবে অর্থনৈতিক শক্তি। গর্জে উঠবে রয়েল বেঙ্গল টাইগার- এমন আশাই ড্যান মজিনার।

ছাত্রীসমাবেশে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুল্লাহ নুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- ইউএসআইডিরি মিশন ডিরেক্টর জেনিনা জরুজেকস্কি, চাঁদপুর-৫ আসনের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, দশম শ্রেণীর ছাত্রী মাইশা প্রমুখ।

এরপর চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে তিনি চাঁদপুরের কচুয়া আশেক আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর তাকে অভ্যর্থনা জানান। সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ