1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

অপসারণ দাবিতে রওশনের কুশপুত্তলিকা দাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯০ Time View

rowshon1বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ যাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নাম ভাঙাতে না পারে সেজন্য এরশাদের প্রতি আহ্বান জানিয়েছে রংপুর জাতীয় শ্রমিক পার্টির একাংশ।
 
বুধবার রাতে রওশনকে দল থেকে অপসারণেরর দাবিতে বিক্ষোভ ও তার কুশপুত্তলিকা দাহ শেষে সমাবেশে তারা এরশাদের কাছে এই আহ্বান জানান।

রাত ৮টার দিকে রংপুর জাতীয় শ্রমিক পার্টির একাংশের নেতা তোফাজ্জল হোসেন তোফার নেতৃত্বে নেতাকর্মীরা মহানগরীর লালবাগ ও রেলওয়ে স্টেশন এলাকায় রওশন এরশাদকে পার্টি থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করে। মিছিলে রওশনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে সমাবেশে বক্তারা বলেন, রওশন এরশাদ জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্র করছে। তাকে অবিলম্বে পার্টি থেকে অপসারণ করতে হবে। নইলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় বক্তারা এরশাদের উদ্দেশ্যে বলেন, স্যার আপনার কাছে অনুরোধ রওশন এরশাদ যেন আপনার নাম ভাঙাতে না পারে। আপনি মনোবল ঠিক রাখবেন।

এ সময় বক্তারা রংপুরবাসী ও এরশাদভক্তদেরকেও রওশন এরশাদ যেন এরশাদের নাম ভাঙাতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার জানান, নেতাকর্মীরা এরশাদের জন্য সুসংগঠিত হচ্ছে। তারা তাদের দীর্ঘক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমি নেতাকর্মীদের সংযত আচরণ করার নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ