1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী ১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াতে ইসলামী: সংসদ সদস্য সাইফুল গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

২৬ সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯১ Time View

ticketঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এই টিকিট বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

টিকিট সংগ্রহের জন্য কমলাপুর স্টেশনে রাত থেকেই লাইন দিয়েছেন আগ্রহীরা। বিশেষ করে যারা বাসের টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের একমাত্র ভরসা এখন ট্রেনের টিকিট। 

এবছর ঈদুল আজহা পালিত হবে ৬ অক্টোবর। বাংলাদেশ রেলওয়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য প্রতিবারের মতো এবারও অগ্রিম টিকিট বিক্রি করবে। ২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। এরপর যথাক্রমে ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেওয়া হবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট। সব আন্তনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেওয়া হবে।

টিকিট বিক্রিতে যাতে কোন ঝামেলা না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারী রোধে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, আগামী ৩ অক্টোবর থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট বিক্রি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ