1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

ইস্যু ছাড়া সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি : হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

hanif5আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেছেন, বিএনপি কোনো ইস্যু ছাড়াই সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি
 
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৪ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘খালেদা জিয়া জানেন, জনগণের রায় নিয়ে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবেন না। তাই বিভিন্ন সভা সমাবেশে অসত্য, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি।’ ।

বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মন্তব্য করে হানিফ বলেন, তাদের এ ষড়যন্ত্র ব্যর্থ হলে খালেদা জিয়া দেশ ছেড়ে পালানোর সুযোগ পাবেন না।
 
দলীয় নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে হানিফ বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভালবোসেন তার মানে এই নয়, যে তিনি ষড়যন্ত্রকারীদের বিশ্বাস করবেন এবং তাদেরকেও ভালবাসবেন।
 
অ্যাডভোকেট তারানা হালিম এমপির সভাপতিত্বে অলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, অভিনেতা এটিএম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ