1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

মগবাজারে ৩ খুন: ৬ আসামি রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪২ Time View

marder2রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় গ্রেফতারকৃত ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৬ জনকে অস্ত্র মামলায় ১০ দিন করে এবং শহিদুল্লাহ, রমজান আলী, রুবেল মিয়া সানি ও মারুফ হোসেনকে হত্যা মামলায় আরও ১০ দিন করে রিমান্ড চান রমনা থানার এসআই মিজানুর রহমান।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম দুই মামলায় শহিদুল্লাহ, রমজান আলী, রুবেল মিয়া সানি ও মারুফ হোসেনের ৩ দিন করে ৬ দিন এবং আল আমিন ও শাফিন লস্করকে অস্ত্র মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার রাত থেকে মুন্সীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে দু’টি পিস্তল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হন। এরপর ১৫ সেপ্টেম্বর মামলার প্রধান সন্দেহভাজন আসামি শাহ আলম ওরফে কালা বাবু ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ