1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

ফের গণজাগরণের মিছিলে পুলিশি বাধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৭ Time View

imran gozaআবারো শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।

গণজাগরণ মঞ্চের একাংশ ইমরান এইচ সরকারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ শেষে এ মিছিল বের করা হয়। সমাবেশ শেষে মঞ্চের দেড় শতাধিক কর্মী মিছিল করে শাহবাগের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।

এ সময় প্রায় আধা ঘণ্টা দুই পক্ষের মধ্যে বাক-বিতন্ডা চলে। মঞ্চের কর্মীরা রাস্তায় বসে পড়ে শ্লোগান দিতে থাকলে পুলিশের একটি জলকামান কাছাকাছি এনে রাখা হয়। শাহবাগ থানার পুলিশ ছাড়াও দাঙ্গা পুলিশের সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন।

পরে মিছিল করতে না পেরে সেখান থেকে সরে আসেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ বাধা দিয়ে আমাদের প্রতিবাদ করার অধিকারে হস্তক্ষেপ করল।

ইমরান বলেন, মৌলবাদী ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সরকার আঁতাত করে আমাদের আন্দোলনে বাধা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ