1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

রায়ের রিভিউ আবেদন করা হবে : মাহবুব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৪ Time View

mahbub17একাত্তরে মানবতাবিরোধী মামলায় জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বুধবার সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, যেসব অভিযোগ সাজা দেয়া হয়েছে তাতে সাজা হওয়ার কথা না। এ মামলা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। একজন সাক্ষীকে অপহরণ করা হয়েছে। স্কাইপ কেলেঙ্কারীর জন্য একজন বিচারপতি পদত্যাগ করেছেন।

তিনি বলেন, তাই আমরা মনে করি মাওলানা সাঈদীর সাজা হওয়া যৌক্তিক নয়। মাওলানা সাঈদী ন্যায় বিচার পাননি। আমরা এ বিষয়ে আলোচনা করে রায় রিভিউয়ের আবেদন করবো। আমরা এখনো বিশ্বাস করি রিভিউ শুনানি হলে তিনি ন্যায় বিচার পাবেন।

খন্দকার মাহবুব বলেন, মাওলানা সাঈদীর মামলাটিই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাবশত। যার কারণে রাজনৈতিক ইচ্ছার প্রতিফলনে এই রায়।

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট তাজুল ইসলাম বলেন, রিভিউয়ের আবেদন করার সুযোগ রয়েছে। অনেকে বলছেন রিভিউ আবেদন করা যাবে না। এটি ঠিক নয়।

তিনি বলেন, মাওলানা সাঈদীর পরিবারের সঙ্গে আলোচনা করে রিভিউ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ