1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরিশোধিত তেলের তুলনায় ডিজেলসহ পরিশোধিত জ্বালানির দাম কেন বেশি বাড়ছে বিশ্ব গন্ডার দিবস আজ পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ সংগীতশিল্পীদের নিয়ে মিউজিক্যাল নাটক ‘ডিজিটাল নবাব’ ধারণক্ষমতার পাঁচগুণ জনসংখ্যা, ডুবছে ঢাকা নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা

নাইজেরিয়ায় গির্জা ভেঙে নিহত ১৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৭ Time View

নাইজেরিয়ায় গির্জা ভেঙে ১৭ জনের মৃত্যু ও কমপক্ষে শতাধিক আহত হয়েছেন। দেশটির লাগোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইকোটান শহরে এই দুর্ঘটনা ঘটে।

ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির (এনইএমএ) সমন্বয়কারী ইব্রাহিম ফেরিনলোয়ি শনিবার বলেন, ভবন ধসে আটকে পড়া ১২৪ জনকে তারা জীবিত উদ্ধার করেছেন।image_98202_0

শুক্রবার রাতে গির্জা চত্বরে যাজকদের থাকার জন্য নির্মীয়মাণ বাড়ি ভেঙে দুর্ঘটনাটি ঘটে৷ উদ্ধার কাজে হাত লাগায় গির্জা কর্তৃপক্ষ৷ প্রাথমিকভাবে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা দেখা দেয়৷

শনিবার বিপর্যয় মোকাবিলা বাহিনীকে গর্জায় ঢোকার অনুমতি দেয়া হয়৷

দুর্ঘটনার পরই কেন উদ্ধারকর্মীদের ঢুকতে দেয়া হল না, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি গির্জা কর্তৃপক্ষ৷ এই গির্জার প্রধান যাজক টিবি জোসুয়া৷ আফ্রিকার পাশাপাশি সারা বিশ্বজুড়ে তার ভক্তরা ছড়িয়ে রয়েছেন৷

দুর্ঘটনার পর জোসুয়া তার ফেসবুকে লিখেছেন, গীর্জা ভবন ধসে যে হতাহতের কথা মিডিয়ায় প্রচার হয়েছে তা সঠিক নয়। জোসুয়ার দাবি, হাতে গোনা কয়েকজন আহত হয়েছেন, যাদেরকে সুস্থশরীরে উদ্ধার করা হয়েছে।

নাইজেরিয়ার একটি পত্রিকা জোসুয়াকে উদ্ধৃত করে লিখেছে, তুলনামূলক কম উচ্চতায় উড়ন্ত এক বিমান বারবার ভবনটিকে চক্কর দিচ্ছিল। জোসুয়ার ধারণা, গির্জা ধসের সঙ্গে ওই বিমানেরই সম্পর্ক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ