1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ

রাজধানীতে চিকিৎসকের বাসায় গৃহকর্মীর লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২০ Time View

dhaka mapরাজধানীর গুলশানে এক চিকিৎসকের বাসা থেকে শনিবার রেশমা (১৪) নামে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রেশমা নওগাঁর মহাদেবপুরের পদ্মপুকুর এলাকার খোকা মিয়ায় সন্তান।
 
শনিবার গুলশান-২ নম্বর সেকশনের ৫৩ নম্বর সড়কে পিডিবি স্টাফ কোয়াটারের ১/এফ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
 
গৃহকর্তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চিকিৎসক ডা. মাইনুল হাসানের দাবি রেশমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি পুলিশকে জানান, আড়াই বছর ধরে রেশমা তার বাসায় কাজ করে আসছিল। সকালে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। দ্রুত তাকে নামিয়ে পরীক্ষা করে দেখেন, মেয়েটি মারা গেছে।
 
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ড্রয়িং রুমের মেঝেতে শোয়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ওই থানার এসআই শিকদার মহিতুল জানান, মৃতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তাছাড়া মেয়েটি ধর্ষিত হয়েছিল কিনা তাও পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ