1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সঠিক পথেই চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৯ Time View

কুষ্টিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে এসে এ সম্পর্কে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. জাবেদ আলী বলেছেন, কেউ যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে জন্য বিভিন্ন প্রচার প্রচারণা চলছে এবং সঠিক পথেই চলছে এই কার্যক্রম।image_97712_0

কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়ার সুযোগ রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, যদি কেউ বাদ পড়ে তবে তিনি সার্ভার স্টেশনে গিয়ে ভোটার হতে পারবেন। শেষে স্বচ্ছ, নির্ভুল এবং নির্মল একটি ভোটার তালিকা পাব, বলে আশা প্রকাশ করেছেন।

বৃধবার বেলা ১১টায় জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রতিনিধিরা পদত্যাগ করলে, সে ক্ষেত্রে মধ্যবর্তী জাতীয় নির্বাচন দেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এ ক্ষেত্রে সংবিধানের ৫৭, ৫৮, ৬৫, ৭২, ১২৩ ও ১৪৮ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন চলবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন’র সভাপতিত্বে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম’র ওপর অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন, কুষ্টিয়া বিজিবি’র ৪৭ বর্ডার গার্ড’র কমান্ডার লে. কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও জেলা নির্বাচন কমিশন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ