1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

১০ উইকেটে হেরেছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৪ Time View

musfiqqqসেন্ট কিটস টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ইনিংস পরাজয় এড়ালেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩১৩ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাড়ায় ১৩ রানের। হেসে খেলেই এই স্কোর টপকান দুই ওপেনার ক্রিস গেইল ও ক্রেইগ ব্রাথওয়েট। এরআগে চতুর্থ দিনের ৫ উইকেটে ২৫৬ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

অধিনায়ক মুশফিকুর রহিমের অসাধারন ব্যাটিংয়ে ইনিংস পরাজয় এড়াতে পেরেছে টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমে যায় ৩১৩ রানে। মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে আউট হন ১১৬ রান করে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৬৬ রান।

ম্যান অব দ্য ম্যাচ হন ক্রেইগ ব্রাথওয়েট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৩ সেপ্টেম্বর সেন্ট লুসিয়ায় শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ ৪৮৪/৭ (ডিঃ) এবং ১৩/০। বাংলাদেশ ১৮২ এবং ৩১৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ