1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পাকিস্তান, ভারত, বাংলাদেশেও ঢুকে পড়ছে আইএস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১২ Time View

সিরিয়া আর ইরাকের পর এবার ভারত, পাকিস্তান এবং বাংলাদেশেও জাল বিস্তৃত করছে ইসলামিক স্টেট (আইএস)৷ ভারত-পাকিস্তানের কয়েকটি শহরে আইএস-এর প্রচারপত্র বিলি করা হচ্ছে৷ আর বাংলাদেশে চলছে সদস্য সংগ্রহ অভিযান৷

বার্তা সংস্থা রয়টার্স-এর এক খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তান এবং ভারতের কয়েকটি শহরে আইএস-এর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে৷ পাকিস্তানের পেশাওয়ার এবং আফগান সীমান্তবর্তী এলাকায় প্রকাশ্যে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে৷ বেশ কিছু গাড়িতে আইএস-এর ‘স্টিকার’ দেখা গেছে৷ পাকিস্তান আর আফগানিস্তানে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর মধ্যে এতদিন মূলত আল-কায়েদা আর তালেবানেরই প্রাধান্য ছিল৷image_97517_0

এবার আইএস বা আইসিস-ও হাত বাড়াচ্ছে৷ বিশ্লেষকরা মনে করেন, জঙ্গি গোষ্ঠী তালেবান এবং আল-কায়েদার সাম্প্রতিক নিষ্ক্রিয়তাই আইএস-কে এ অঞ্চলে নেটওয়ার্ক বিস্তৃত করতে উদ্বুদ্ধ করেছে৷

পাকিস্তানের পেশাওয়ারে আইএস-এর ১২ পৃষ্ঠার এক প্রচারপত্র বিতরণ করা হয়৷ ‘ফাতাহ’ অর্থাৎ ‘বিজয়’ শিরোনামের ওই প্রচারপত্রের লোগোতে একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের ছবি ব্যবহার করা হয়েছে৷ প্রচারপত্রটি নিয়ে আইএস সমর্থকরা সাধারণ মানুষের বাড়ি এবং স্থানীয় মসজিদগুলোতে যাচ্ছে৷ আফগান শরণার্থী শিবিরগুলোতেও তাঁদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে৷ পেশাওয়ারের এক মসজিদের ইমাম সামীউল্লাহ হানিফি রয়টার্সকে জানান, জঙ্গি সংগঠন ইসলামিক খেলাফতের কর্মীদের তিনি প্রচারপত্রটি বিতরণ করতে দেখেছেন৷ এছাড়া এলাকায় খুব বেশি পরিচিত নয় এমন কিছু তরুণকেও এ তৎপরতায় জড়িত হতে দেখা গেছে৷

আইএস-এর তৎপরতাকে সমর্থন জানাচ্ছে তালেবানপন্থি কিছু সংগঠন৷ ‘জামাত-উল আহরার’ নামের একটি সংগঠন ও তালেবানের সক্রিয় নেতা এহসান উল্লাহ এহসান বলেছেন, ‘‘ইসলামি শাসন কায়েম এবং খেলাফতের জন্য কাজ করছে আইএস৷ এটি একটি ইসলামি সংগঠন৷ আমরা তাদের সম্মান করি৷ তারা যদি সহযোগিতা চায়, আমরা ভেবে দেখবো৷”

ভারত অধিকৃত কাশ্মীর, মুম্বাই, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাতেও আইএস-এর তৎপরতা শুরুর খবর পাওয়া গেছে৷
কাশ্মীরে গত ২৭ জুন এবং তারপর ঈদ-উল ফিতরের দিনে কিছু মুসলিম তরুণ আইএস-এর পক্ষে এবং কাশ্মীরে ভারতের শাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন৷ কয়েকদিন আগে ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ের চারটি মুসলিম পরিবার তাদের সন্তান হঠাৎ উধাও হয়ে যাওয়ার খবর পুলিশকে জানিয়েছেন৷ নিখোঁজদের একজন বাড়ি ছাড়ার সময় চিরকুট লিখে জানিয়েছেন তিনি ‘ইসলাম রক্ষার’ লড়াই করতে যাচ্ছেন৷ পরে জানা যায়, কথিত চার তরুণ তবলিগ জামাতের সঙ্গে ইরাকে গিয়েছেন৷ সেখানে যাওয়ার পর থেকে তারা আবার উধাও৷ তরুণরা আইএস অধিকৃত শহর মোসুলে গেছেন এবং তাদের একজন ইতিমধ্যে যুদ্ধে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷

গত সপ্তাহে কলকাতায় চার তরুণকে পুলিশ গ্রেপ্তার করে৷ চারজনের মধ্যে দু’জন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র৷ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃত চারজন আইএস-এর যোগ দেয়ার জন্য বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন৷ বাংলাদেশে ইতিমধ্যে আইএস-এর সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে৷

আইএস-এর তৎপরতা শুরুর খবর পেলেও এ তৎপরতা রোধে এখনি কার্যকর কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না৷ বার্তা সংস্থা রয়টার্সকে ভারতের এক শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, লস্কর-ই-তৈয়বা বা ইন্ডিয়ান মুজাহিদিনের মতো আইএস-এর তৎপরতা শুধু সশস্ত্র এবং প্রকাশ্য নয় বলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া কঠিন৷ তিনি জানান, আইএস সমর্থকরা শুধু যে কোথাও কোথাও প্রচারপত্রই বিলি করছে, তা নয়, বাড়িতে বসে, ফেসবুক, টুইটারেও কাজ করে যাচ্ছে তারা৷-রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ