1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

রংপুরে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৩ Time View

marder2রংপুরের পীরগাছায় ইটভাটার শেয়ারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তার নাম খাইরুল। এ ঘটনায় রাসেল নামে আরো একজন আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, উপজেলার দামুড়চাকলা এলাকার আরকে ব্রিক্সের শেয়ার নিয়ে বুলু ও সদরুলের মধ্যে বিরোধ চলে আসছিল। রাতে সদরুলের সাথে বুলুর সহযোগী রাসেল ও খাইরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সদরুলের লোকজন রাসেল ও খাইরুলের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই খাইরুলের মৃত্যু হয়।

গুরুতর আহত রাসেলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ