1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ১২৬ Time View

marder2চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়  টোকন (৩৫) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি জেলার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি খালপাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ জানান, টোকন মেহেরপুরের দরবেশপুর গ্রামে বসবাস করতেন। সন্ত্রাসীরা তাকে  ধরে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির উদ্দিন মোল্লা জানান, খবর পেয়ে বটিয়াপাড়ার বটগাছের নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ