1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার

কমান্ডার দেইফ বেঁচে আছেন, নেতৃত্ব দিচ্ছেন: হামাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ১১৮ Time View

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসামের প্রধান কমান্ডার মুহাম্মাদ দেইফ বেঁচে আছেন। হামাসের পক্ষ থেকে আজ (বুধবার) এ ঘোষণা দেয়া হয়েছে।  image_95202_0

মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় দেইফের ২৭ বছর বয়সী স্ত্রী উইদা ও সাত মাসের শিশু ছেলে আলী দেইফ শহীদ হয়েছে। এ ঘটনার পর থেকে কমান্ডার দেইফের বেঁচে থাকা নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।

এ সম্পর্কে হামাসের কাসসাম ব্রিগেড বুধবার স্পষ্ট করে বলেছে, আমাদের কমান্ডার দেইফ বেঁচে আছেন এবং তিনি ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

মুহাম্মাদ দেইফের পরিবার যে ভবনে বাস করত সে ভবন ইসরাইলের বিমান হামলায় মাটির সঙ্গে মিশে গেছে।

এর আগে, ইসরাইলের পাঁচ দফা হত্যাপ্রচেষ্টা থেকে বেঁচে গেছেন মুহাম্মাদ দেইফ। বার বার হামলা থেকে বেঁচে গিয়েও তিনি শক্ত হাতে হামাসের সামরিক শাখার নেতৃত্ব দিয়ে চলেছেন এবং তিনি ইসরাইল সরকার ও সেনাবাহিনীর কাছে এক আতঙ্কে পরিণত হয়েছেন।

এবারের গাজা যুদ্ধের সময় প্রথমবারের মতো দেইফের জীবনী অনেকটা বিস্তারিতভাবে প্রকাশ হয় গণমাধ্যমে এবং তাতে বিশ্বব্যাপী সাড়া পড়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ঝড় ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তের হামাস সমর্থকরা রীতিমতো মুহাম্মাদ দেইফের ভক্তে পরিণত হয়। অনেকের কাছে সাড়া জাগানো গোয়েন্দা সিরিজের ‘জীবন্ত নায়ক’ বলে চিহ্নিত হন কমান্ডার মুহাম্মাদ দেইফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ