1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ইরান ইস্যুতে ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ক্যামেরুনের তারকাকে দলে নিতে ‘হাজার কোটির’ বেশি খরচ করল ম্যানইউ ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

নাসিরনগরে নৌ-ডাকাতি, আহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
  • ১১৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রতনপুর এলাকায় নৌকায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। তবে ডাকাতির ঘটনায় মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।image_94916_0

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে নাসিরনগরের চাতলপাড় থেকে সরাইলে ধরন্তী ঘাটে যাওয়ার সময় রতনপুর এলাকায় ডাংগি বিলে একটি ইঞ্জিনচালিত নৌকায় হানা দেয় ডাকাতরা। অন্য একটি নৌকায় করে আসা ১০-১৫ জনের ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় জুম্মন আলী (৬০) মাহমুদ মিয়া (৪৫) ও রশিদ মিয়া (৩৮)নামে তিনজন আহত হন।

ডাকাতির সংবাদ পেয়ে চাতলপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ