1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সিরিয়ায় ৭০০ জনকে ‘হত্যা’ করেছে আইএস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ১১৯ Time View

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা একটি আদিবাসী গোষ্ঠীর প্রায় ৭০০ সদস্যকে হত্যা করেছে।

বৃটেনভিত্তিক একটি মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আইএসনিয়ন্ত্রিত দেইর আল জোর প্রদেশের আল শেইতাত আদিবাসী-অধ্যুষিত বেশ কয়েকটি গ্রামে গত দুই সপ্তাহে এই হত্যাকাণ্ড ঘটে।image_94685_0

বিশ্বস্ত সূত্রের বরাতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের সবাই আল শেইতাত আদিবাসী গোষ্ঠীর সদস্য। অধিকাংশকেই শিরশ্ছেদ করা হয়েছে।

মানবাধিকার সংস্থাটির দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে ১০০ জন যোদ্ধা। বাকিরা বেসামরিক নাগরিক।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, আদিবাসী গোষ্ঠীর আরো প্রায় এক হাজার ৮০০ সদস্যের ভাগ্য তাঁদের অজানা।

গত জুলাইয়ে তেলসমৃদ্ধ এলাকাটির নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় আইএস জঙ্গিরা। আল শেইতাত আদিবাসী গোষ্ঠীর সদস্যরা ওই জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ