1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ভুলে যাওয়ার অনেক অনুরোধ পেয়েছে গুগলের প্রতিষ্ঠানটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৮৯ Time View

কাউকে ভুলে যাওয়া কি সহজ? ভালো হোক বা মন্দ – পরিচিত কাউকে ভুলে যাওয়া বোধহয় সহজ নয়৷ গুগলের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন৷ ইউরোপের এক আইনের কারণে ভুলে যাওয়ার অনেক অনুরোধ পেয়েছে প্রতিষ্ঠানটি৷ কিন্তু সব মানা যাচ্ছে না৷

বিশ্বের সবচেয়ে বড় সার্চ সেবাদাতা গুগল জানিয়েছে, জুলাই ১৮ অবধি ‘রাইট টু বি ফরগটেন’ নীতির আওতায় ৯১ হাজার অনুরোধ পেয়েছে প্রতিষ্ঠানটি৷ এসব অনুরোধের মাধ্যমে মোট ৩২৮,০০০ লিংক মুছে ফেলতে বলা হয়েছে৷image_92832_0

ভুলে যাওয়ার সবচেয়ে বেশি অনুরোধ গুগল পেয়েছে ফ্রান্স এবং জার্মানি থেকে৷ দেশ দু’টি থেকে যথাক্রমে ১৭,৫০০ এং ১৬,৫০০ অনুরোধ করা হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা কমিটির কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন গুগলের বৈশ্বিক গোপনীয়তা সুরক্ষা বিষয়ক কর্মকর্তা পেটার ফ্লাইশার৷

এছাড়া বৃটেন থেকে ১২,০০০, স্পেন থেকে ৮,০০০ এবং ইটালি থেকে ৭,৫০০ এরকম অনুরোধ এসেছে৷ গুগল জানিয়েছে, অনুরোধে পাওয়া লিংকগুলোর মধ্যে ৫৩ শতাংশ ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে৷

তবে অনেক লিংক সঠিক নয় কিংবা এক ব্যক্তি একই নামের আরেকজনের লিংক মোছার অনুরোধও জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছে গুগল৷ তাছাড়া অনেকে এমন সব তথ্য মুছে ফেলতে বলছেন যা ইইউ’র উল্লেখিত আইনি কাঠামোর মধ্যে সম্ভব নয় বলেও জানিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি৷

উল্লেখ্য, গুগলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক খুব একটা মধুর নয়৷ এমনকি জার্মান আদালতের রায়ও একাধিকবার হতাশ করেছে প্রতিষ্ঠানটিকে৷ জার্মানির সাবেক ফার্স্ট লেডি বেটিনা ভুল্ফের নামের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যৌনকর্মীসহ বিভিন্ন আপত্তিকর শব্দ ‘অটোকমপ্লিট’ সার্চ সাজেশন হিসেবে প্রকাশ করেছিল গুগল৷ পরে অবশ্য বেটিনার মামলার প্রেক্ষিতে তা মুছে ফেলে প্রতিষ্ঠানটি৷-এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ