1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ইরান ইস্যুতে ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ক্যামেরুনের তারকাকে দলে নিতে ‘হাজার কোটির’ বেশি খরচ করল ম্যানইউ ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

ফের শাস্তির মুখোমুখি হচ্ছে সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ১০৮ Time View

sakib_shishir0আবারো বড় ধরনের শাস্তির মুখে পড়ছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বোর্ডের সঙ্গে আলোচনা করেই সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে কথা বলবো।’

গত রোববার ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচটি মিরপুরের ভিআইপি গ্যালরিতে (হসপিটালিটি বক্স-৬) বসে উপভোগ করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ওই গ্যালারির নিচে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিল ৫ থেকে ৬ জনের একদল তরুণ সমর্থক। খেলা চলাকালীন নানাভাবে তারা শিশিরকে উত্ত্যক্ত এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে।

মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় শিশিরের খবর নিতে যান সাকিব। তখন শিশির বিষয়টি নিয়ে সাকিবের কাছে অভিযোগ জানান। পরে ওই বখাটেদের বিসিবির অফিসে নিয়ে যায় কর্মকর্তারা। সেখানে তাদের উত্তম-মধ্যম দেয়া হয়। স্ত্রীকে টিজ করায় সাকিবও বখাটেদের গায়ে হাত তোলেন। পরে অবশ্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি মিমাংসা করেন।

কিন্তু নিয়মানুযায়ী খেলা চলার সময় কোনো ক্রিকেটার ম্যানেজম্যান্টের অনুমতি না নিয়ে ড্রেসিং রুম ত্যাগ করতে পারে না। সে অনুযায়ী বিসিবি প্রণীত কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হচ্ছেন সাকিব।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময় ‘অশ্লীল’ অঙ্গভঙ্গির দায়ে ৩টি ওয়ানডে একই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা করা করা হয় সাকিবকে। পরে সাকিব সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ