1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ইরান ইস্যুতে ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ক্যামেরুনের তারকাকে দলে নিতে ‘হাজার কোটির’ বেশি খরচ করল ম্যানইউ ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

আবার চুম্বন করবেন ক্যাসিয়াস?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ১২৩ Time View

বিশ্বকাপের দুর্লভ দৃশ্যগুলোর একটি হলো সারা কারবোনোরো ও ইকার ক্যাসিয়াসের চুম্বন দৃশ্য।image_95253_0

২০১০ সালের ১১ জুলাই অর্থাৎ, ফাইনালের দিনে স্পেন অধিনায়কের সাক্ষাৎকার নিতে যান দেশটির টেলিসিনসো টিভির প্রতিবেদক ও ক্যাসিয়াসের বান্ধবী কারবোনেরো। সেটা বিশ্বকাপ জয়ের কিছুক্ষণ পরের ঘটনা। ওই সাক্ষাৎকার পর্বের কিছুক্ষণ আগে কথা বলতে পারছিলেন না উভয়েই। আবেগের দরজা আর শিরোপা জয়ের আনন্দ যেন তাদের মুখে খিল মেরে দিয়েছিল! কারণ সারা প্রশ্ন করলে উদ্বেলিত ক্যাসিয়াস বারবার হেসে ফেলছিলেন। আর সারাও সেজন্য তাগাদা দিতে পারছিল না।
এ অবস্থায় সব জড়তা কাটাতে কী করা যায়? বিশ্বজয়ে উল্লসিত ক্যাসিয়াস তখন আচমকা লাইভ টিভি ক্যামেরার সামনেই ওই প্রতিবেদক অর্থাৎ, নিজের বান্ধবীকে বাহুলগ্ন করে গভীর চুম্বনে সিক্ত করলেন। সামনে আরেকটি বিশ্বকাপ। আগেরবারের চ্যাম্পিয়ন স্পেন ব্রাজিলে পা রেখেছে ইতিমধ্যেই। এবার কি আবার চুম্বন দৃশ্যের পুনরাবৃত্তি হবে ? কারবোনেরোকে এমন প্রশ্ন করা হলে স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্দো’কে তিনি বলেন, ‘ঐতিহাসিক সেই মুহূর্ত আর ফিরে আসবে না।’ সারা বলছেন বটে, তবে চার বছর আগের সেই দৃশ্য দেখা যেতেই পারে। যদি স্পেন বিশ্বকাপ জেতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ