1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

নতুন রুপে ‘হারকিউলিস’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০১৪
  • ১৭৭ Time View

harqulickesগ্রিক পুরাণের নায়ক হারকিউলিসকে নিয়ে কল্পকথাগুলো প্রায় আড়াই হাজার বছর পুরনো। তবে ডুয়েইন জনসন (দ্য রক) অভিনীত হলিউডি ‘হারকিউলিসের’ নতুন ট্রেইলার অনুযায়ী গল্পে গ্রিক পুরাণ অনুসরণের পাশাপাশি থাকছে নতুন অনেক মোড়।

সরাসরি গ্রিক পুরাণ অনুযায়ী গড়ে উঠেনি ‘হারকিউলিস’-এর প্লট। বরং চিত্রনাট্যের অনেকটাই লেখা হয়েছে ক্রিস বলসিন আর স্টিভ মুরের লেখা কমিক বুক ‘হারকিউলিস: দ্য থ্রেশিয়ান ওয়ার’ অবলম্বনে।

সিনেমাতে নিমিয়ান সিংহ, লার্নিয়ান হাইড্রা, ইরিমান্থিয়ান ভালুক আর নরকের প্রহরী সার্বারাসের সঙ্গে লড়বে এই গ্রিক নায়ক। তবে পুরাণের সঙ্গে সিনেমার সবচেয়ে বড় পার্থক্যটা হারকিউলিসের পরিবার নিয়ে। পুরাণে ঈর্ষাকাতর হেরার জাদুতে পাগল হয়ে নিজ হাতেই নিজের স্ত্রী-সন্তানকে খুন করেছিল হারকিউলিস। হলিউডি সিনেমার গল্প একেবারেই উল্টো। পরিবার হারানোর প্রতিশোধ নিতে বিধ্বংসী অভিযানে নামবে হারকিউলিস।

জনপ্রিয় কয়েকটি পৌরাণিক কাহিনীভিত্তিক হলিউডি সিনেমার নির্যাসও নাকি মিলবে হারকিউলিসে। ‘থ্রি হান্ড্রেড’-এর স্লো-মোশনের তরবারি লড়াই, ট্রয়ের যুদ্ধ আর এমনকিও গ্ল্যাডিয়েটরের কথাও মনে পড়ে যেতে পারে ডুয়েইন জনসেনর ‘হারকিউলিস’ দেখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ