1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ভারতের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
  • ১১৩ Time View

taskinঘরের মাঠে ভারত সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন মুখ পেসার তাসকিন আহম্মেদ ও উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মোহাম্মাদ মিথুন। তবে ভারত সিরিজে দলে স্থান হয়নি পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলামের।

১৯ বছর বয়সী পেসার তাসকিন ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশের হয়ে খেলেছেন। ওই বছরই বিপিএলে তার বোলিং নৈপূণ্য সবার নজর কাড়ে। ঘরের মাঠে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চোঁটের কারণে মাশরাফি বিন মুর্তজার বদলি হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তরুণ পেসার তাসকিনের। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিককালে দুর্দান্ত পারফর্ম করায় জাতীয় দলে ডাক পেলেন।
 
জাতীয় দলের আরেক নতুন মুখ মোহাম্মাদ মিথুন। ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্য রয়েছে তার। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মিথুনের। ২৪ বছর বয়সী উইকেটরক্ষক ও ডান হাতি এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলে ৮ শতক ও ১৭ অর্ধশতক রয়েছে।

এদিকে ভারতের বিপক্ষে দেশের মাটিতে ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে সিরিজ খেলবে জাতীয় দল। আগামী ১৩ জুন ভারত দল বাংলাদেশে পৌঁছবে।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শামসুর রহমান, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, জিয়াউর রহমান, আল আমিন ও তাসকিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ