1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সংবর্ধনায় শাহরুখদের নেতৃত্ব দিলেন সাকিব!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ৯৭ Time View

sakib_kkrইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয়বারের মতো জয় এনে দিতে অগ্রণীভূমিকা পালন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর তাই দলের মালিক শাহরুখ খানসহ সবার কাছেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।

মঙ্গলবার বিকেলে নাইটবাহিনীকে সংবর্ধনা দেয় কলকাতা। আর সেই অনুষ্ঠানের নেতৃত্ব দেন সাকিব আল হাসান। দিবেনই বা না কেন, বাঙালিদের এ অনুষ্ঠানে তিনিই যে একমাত্র বাঙালি বাবু!

বিকেল সাড়ে ৪টার দিকে ইডেনে সম্পূর্ণ মাঠ পরিক্রমা করেন শাহরুখ বাহিনী। এ সময় আইপিএল সপ্তমের ট্রফিটি ছিল সাকিবের হাতে। তার পেছনে গোটা দল। পাশে ছিলেন শাহরুখ। উল্লসিত জনতা তখন সাকিব সাকিব বলেও স্লোগান দিতে থাকে। আর সবার মুখে মুখে ছিল করব লড়ব জিতব রে…। উষা উত্থুপের গানের তালে তালে তখন মাঠে ঘুরে কিং খান ও নাইট বাহিনী।

এ সময় অনুষ্ঠানস্থলে আরো উপস্থিত ছিলেন ছোট পর্দার তারকারা। ছিলেনন প্রসেনজিৎ, হিরণ, উষা, শ্রাবন্তীর মতো তারকারাও।

সবশেষে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়, কিং খান, জুহি চাওলা, রাজ্যের মন্ত্রীরা ও টেলি-টলির তারকারা।

জমকালো এ অনুষ্ঠানের জন্য প্রত্যেক ক্রিকেটারকে এক ভরির সোনার আংটি দেয় সিএবি। রাজ্য সরকার দেয় স্যুট, টাই, মুখ্যমন্ত্রীর পছন্দের নীল-সাদা রঙের শার্ট। সঙ্গে ছিল উত্তরীয় ও মিষ্টি।

প্রত্যেক ক্রিকেটারের জন্য এক ভরি সোনার আংটি, নীল-সাদা জামা, নীল রঙের কোট-প্যান্ট, সুগন্ধি, আলফানসো আম, সন্দেশ, দই, উত্তরীয় এবং ফুল। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের এমনটাই রাজকীয় সংবর্ধনা দিল রাজ্য সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ