1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বয়ফ্রেন্ডকে প্রিয়াঙ্কার আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ১৪১ Time View

priyankaddপ্রিয়াঙ্কা চোপড়া প্রাক্তন বয়ফ্রেন্ড অসীম মারচেন্টকে আইনী নোটিশ পাঠিয়েছেন৷

প্রিয়াঙ্কা ও তাঁর সাবেক ম্যানেজার প্রকাশ জাজুর বিতর্কিত অধ্যায়সহ প্রকাশ জাজুর ব্যক্তিগত জীবন নিয়ে জীবনীভিত্তিক ছবি তৈরির ঘোষণা দিয়েছেন অসীম। স্বভাবতই এর মাধ্যমে প্রিয়াঙ্কার জীবনের বিতর্কিত অধ্যায়ের কাহিনি ঠাঁই পাবে ছবিটিতে। কিন্তু অসীমের চলচ্চিত্র বানানোর পরিকল্পনা ভেস্তে দিতে সম্প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন প্রিয়াঙ্কা।

গত মে মাসের শুরুর দিকে প্রিয়াঙ্কা চোপড়ার জীবনের গল্প নিয়ে ছবি বানানোর পরিকল্পনার কথা জানান মডেল ও অভিনেতা অসীম মার্চেন্ট। তিনি জানান, বিনোদন জগতে প্রিয়াঙ্কার শুরুর দিকের সংগ্রামসহ তাঁর ব্যক্তিগত জীবনের আরও নানা বিষয় নিয়ে জীবনীভিত্তিক ছবি বানানোর মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা ও তাঁর সাবেক ম্যানেজার প্রকাশ জাজুর বিতর্কিত পুরো ঘটনা ছবিতে তুলে ধরবেন বলেও জানান অসীম।

শুরুতে প্রিয়াঙ্কার জীবনীভিত্তিক ছবি নির্মাণের কথা জানালেও পরে সুর পাল্টান অসীম। প্রকাশ জাজুর জীবনীভিত্তিক ছবি তৈরির ঘোষণা দেন তিনি। কিন্তু স্পর্শকাতর বিষয়টি নিয়ে ছবি নির্মিত হোক, তা চান না প্রিয়াঙ্কা। ছবিটি বানানো থেকে বিরত রাখতে সম্প্রতি অসীমকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রিয়াঙ্কার আইনজীবী। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ, এনডিটিভি ও মুম্বাই মিরর।

২০০৪ সালে প্রিয়াঙ্কাকে হুমকি ও অশ্লীল এসএমএস পাঠানোর দায়ে পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন প্রিয়াঙ্কার বাবা প্রয়াত অশোক চোপড়া। তিনি অভিযোগে উল্লেখ করেছিলেন, তাঁর মেয়ের নামে বানোয়াট সব কেচ্ছা-কাহিনি ছড়ানোর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন প্রকাশ। এর পরিপ্রেক্ষিতে প্রকাশকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কার মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে অসীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ২০০০ সালে প্রিয়াঙ্কা বিশ্বসুন্দরী খেতাব জয়ের পর বলিউডে ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়েন। ধীরে ধীরে অসীমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কে চিড় ধরে।

প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁর কাছে অনুমতি না নিয়েই ছবিটি তৈরি করা হচ্ছে৷ অন্যদিকে প্রাক্তন ম্যানেজার ও অসীম জানিয়েছেন, ‘এই ছবি একেবারেই প্রিয়াঙ্কার বায়োপিক নয়৷ প্রিয়াঙ্কা শুধুই ছবির অংশ৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ