1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

১০৮ কেজি থেকে ৫৮ কেজির কেলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০১৪
  • ২২৩ Time View

ছোটবেলা থেকেই রীতিমতো মোটা ছিলেন তিনি। স্কুলের উঁচু ক্লাসে উঠতে না উঠতেই কেলির ওজন গিয়ে দাঁড়ায় ১০৮ কেজিতে। অতিরিক্ত এই স্থুলতা একসময় তার আত্মবিশ্বাসেও চিড় ধরাতে শুরু করে। কেলি জানিয়েছেন, অতিরিক্ত মোটা হওয়ার কারণে স্কুলে পড়ার সময়ে কেউ তার সঙ্গে বন্ধুত্বও করতে চাইত না। ‘মটু’ বলে কেলিকে ক্ষ্যাপাত সহপাঠীরা। সে যেন সবার ইয়ার্কি-ঠাট্টার পাত্রী হয়ে গিয়েছিল।image_93789_0

আর এই উপলব্ধি থেকেই কেলি ক্রিফকো এক সময় ওজন কমানোর সিদ্ধান্ত নেন।তবে শুরুতেই সবকিছু খাওয়া ছেড়ে বা ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়ে বাড়াবাড়ি করেননি তিনি। সবকিছু করেছেন ঠিকঠাক নিয়ম মেনে।প্রথমে ছেড়েছেন মিষ্টি দেয়া কোমল পানীয়। তারপরে ভাজাভুজি, চিজ, মাখন। রেস্তোরাঁয় খেতে গেলে সিদ্ধ ব্রকোলি আর চিকেনের প্রিপারেশনই পছন্দ করেন তিনি। এভাবেই প্রথম বছরে ওজন কমে বেশ কিছুটা। পরে সেই ধারাবাহিকতায় চলতে থাকে কেলির দিনযাপন।

এভাবে রোজকার রুটিন ঠিকঠাক মেনে চলতে চলতে অবশেষে কেলি তার ওজন ১০৮ কেজি থেকে ৫০ কেজি কমিয়ে হয়ে যান ৫৮ কেজি। তাতেই কেলি হয়ে গেলেন মিস সাউথ টেক্সাস। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন মিস টেক্সাস প্রতিযোগিতার।

নিয়মিত রুটিন ঠিকঠাক মেনে চললেই যে শরীরের ওজন ৫০ কেজির মতো কমানো যায় সেটাই দেখিয়ে দিলেন কেলি ক্রিফকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ