1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

শাহজালালে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০১৪
  • ১১৩ Time View

airport Shajalalশাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ১শ’ গ্রাম স্বর্ণের বারসহ চার জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিনা শুল্কে কাস্টমস এলাকা অতিক্রম করার পর বহিরাঙ্গন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিজানুর রহমান, নুরুল আলম, আব্দুল মান্নান এবং মো. সাদ্দাম। আটককৃতরা বাংলাদেশ বিমান-সিঙ্গাপুর ও টাইগার এয়ারওয়েজ-সিঙ্গাপুরের যাত্রী।

এছাড়া ৬শ’ সৌদি রিয়াল, ২শ’ ইউএস দিরহামসহ মো. আব্দুল আলীম (৩০) নামে এক ডলার ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার বিকেল ৩টার দিকে বহির্গমন প্রবেশপথে ডলার বিক্রির সময় তাকে আটক করা হয়। তার বাড়ি চাঁদপুরের উত্তর ইচুনি গ্রামে।

অন্যদিকে, কার্গো থেকে মালামাল চুরির অভিযোগে হাতে নাতে দু’জন সিএন্ডএফ এজেন্টকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার বেলা আড়াইটার দিকে চোরাই গার্মেন্টস ফ্যাব্রিকসসহ তাদের আটক করা হয়।

এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন শিমুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ