1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

না.গঞ্জে ৭ খুন : সাঈদ ও আরিফ ফের ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ১৩০ Time View

sayed_arifর‌্যাব ১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেনকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলাম তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আদালতের এপিপি ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্তত ২৫ জন আইনজীবি অংশ নেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মন্ডল জানান, আট দিনের রিমান্ড শেষে শুক্রবার তারেক সাঈদ ও আরিফ হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জের ৭ হত্যাকান্ডের ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে ৭ হত্যাকান্ডের পর  র‌্যাব-১১ এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ৬ কোটি টাকার বিনিময়ে খুনের অভিযোগ উঠে। পরবর্তীতে গত ১৬ মে রাতে ঢাকার সেনানিবাস থেকে এ দুইজনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরে ১৭ মে তাদের দুইজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। সেদিন শুনানি শেষে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ