1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নরেন্দ্র মোদির বাস্তব কাহিনী নিয়ে চলচ্চিত্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ১৬৯ Time View

modicবাস্তব কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত বলিউড পরিচালক মধুর ভান্ডারকার এবার ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেছে নিয়েছেন। এর আগে ফ্যাশন, হিরোইন, ট্রাফিক সিগন্যাল চলচ্চিত্রে বাস্তবজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। তিনি প্রমাণ করেছেন বাস্তব জীবনকেও রঙীন ফিতায় চমৎকারভাবে উপস্থাপন করা সম্ভব।

মিডডে সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য ইতোমধ্যেই মোদির কাছ থেকে অনুমতি গ্রহণ করেছেন ছবির পরিচালক।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, চলচ্চিত্র নির্মাণের জন্য মধুর ভান্ডারকার দীর্ঘদিন ধরেই মোদির জীবনী নিয়ে পড়াশোনা ও গবেষণা করছেন। এমনকি এ ব্যাপারে অনেকের সাহায্যও নিচ্ছেন তিনি।

ভারতের লোকসভা নির্বাচনের আগেই মোদির সমর্থক ছিলেন চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকার। এমনকি বিভিন্ন শহরে ভ্রমণকালীন সময়ে মোদিকেই ভোট প্রদানের জন্য জনগণকে পরামর্শ প্রদান করেন তিনি। এ ছাড়াও মোদির জয়লাভের পর নিজস্ব ট্যুইটারে তাকে শুভেচ্ছাও জানান।

জানা গেছে, ‘ক্যালেন্ডার গার্লস’ ছবির কাজ শেষ হলে প্রধানমন্ত্রীর ওপর নতুন চলচ্চিত্রের কাজে হাত দেবেন তিনি। তবে ছবির নাম এখনও পর্যন্ত ঠিক করা হয় নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ