1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নতুন কোচ হচ্ছেন হাথুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ১১৭ Time View

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্দিকা হাথুরা সিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত অফিসে সোমবার বিকেলে নতুন কোচের নাম ঘোষণা করবেন।বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজাম উদ্দিন সুজন এ তথ্য জানিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সোমবারের মধ্যে নতুন কোচের নাম জানানো হবে।

image_82394_0

চলতি মাসের শুরুতে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নতুন কোচ খুঁজছিল বিসিবি। অস্ট্রেলিয়ার জার্গেনসেন এরই মধ্যে ফিজির কোচের দায়িত্ব নিয়েছেন।

সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন।

২০০৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব নেন হাতুরুসিংহে। এরপর তিন বছরের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলেরও কোচ হন তিনি।

২০০৯ সালে শ্রীলঙ্কা ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন হাতুরুসিংহে। তবে ২০১০ সালের জুনে শৃঙ্খলাজনিত কারণে বরখাস্ত করা হয় তাকে। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে কানাডার কোচিং উপদেষ্টা হিসাবে কাজ করেন হাতুরুসিংহে। সেই বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ