1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মাত্র ৩টি ওয়ানডে খেলতে জুনে বাংলাদেশে আসছে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০১৪
  • ১২৭ Time View

ঢাকা: আগামী ১২ থেকে ২০ জুন ভারতের জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে।
সফরকারী ভারতের জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবে।
ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ও ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই ক্রিকেট সিরিজ সফল আয়োজনের লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

82571_1

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার সভায় সভাপতিত্বে সভায় দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা, আমন্ত্রিত বিশিষ্ট অতিথি, আইসিসি কর্মকর্তা, বিদেশি ম্যাচ অফিসিয়ালদের ঢাকায় অবস্থানকালীন সময়ে সার্বিক নিরাপত্তা এবং খেলার মাঠে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক)-কে আহ্বায়ক করে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়।

সভায় এ ক্রিকেট সিরিজে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা তাদের ওপর অর্পিত দায়িত্বসমূহ সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ