1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সঙ্গী হলেন তাহসান-ঊর্মিলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০১৪
  • ১৩৩ Time View

tahsan_urmilaঅভিনয়ে তাহসানের যাত্রা শুরু হয় ২০০৪ সালে আফসানা মিমি পরিচালিত ‘অফবিট’ নাটকের মধ্য দিয়ে। নাটক ও টেলিছবিতে বিভিন্ন সময়ে অভিনয় করেছেন অগ্নিলা, মোনালিসা, তিশা, বিদ্যা সিনহা মিম, মেহজাবীনসহ অনেকে।

 এবার তার সঙ্গে অভিনয় করলেন ঊর্মিলা। ‘সম্পর্কের গল্প’ নাটকে দেখা যাবে তাদের। এর কাহিনী রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।

ঢাকার অদূরে দক্ষিণখানের পুলেরটেক গতকাল শনিবার নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশন্স। এতে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, “পান্ডুলিপিটি ভালো। তাই কাজটি উপভোগ করেছি।”
‘লাঙ-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিত পেয়েছেন ঊর্মিলা। তিনি বললেন, “তাহসান ভাইকে সহশিল্পী হিসেবে পেয়ে ভালো লেগেছে। প্রচণ্ড গরমে অনেক কষ্ট করে আমরা একটি ভালো কাজ দাঁড় করিয়েছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ