1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

সিইসি হুদাকে হাইকোর্টে তলব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০১৪
  • ১১৭ Time View

samsul hudaবিচার বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে তলব করেছেন হাইকোর্ট। ‘দেশে কোন আইনের শাসন নেই’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালত আমলে নিয়ে রবিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৩ জুন শামসুল হুদাকে স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সে মর্মে রুল জারি করা হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার, ডিসি ঢাকা, গুলশান থানার ওসি ও শামসুল হুদাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত ‘রাজনৈতিক দল এবং বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, দেশে এখন আইনের শাসন নেই। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠান রাজনৈতিক করনের কারণে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ