1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০১৪
  • ১২৮ Time View

modi.newhasina simpleভারতের লোকসভা নির্বাচনে বিজেপি জোটের বিপুল বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ তথ্য জানান।

শাকিল জানান, ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, ১৪৭টি আসনে বিজেপির নিশ্চিত বিজয়সহ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৩৭টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে আছে ৬১ আসনে। দুইটিতে জয়সহ চার আসনে এগিয়ে আছে আম আদমি।

অন্যান্ন আঞ্চলিক দলগুলো এগিয়ে আছে ১৪১টি আসনে।

লোকসভার মোট আসন ৫৪৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ