1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

লিভটুগেদারের পর বিয়ে করতে চান স্পর্শিয়া!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ১৮৬ Time View

sporshiyaবিয়ে নয় তার আগে প্রেম করে মনের মানুষটিকে জানতে চান, তারপর বুঝেশুনে বিয়ে বলে জানিয়েছেন চলতি সময়ের মডেল ও অভিনেত্রী স্পর্শিয়া।

অনেকটা শখের বশে ২০১১ সালে বিজ্ঞাপনের মডেল হন স্পর্শিয়া। পরে এয়ারটেলের টানা ১০-১২ টি বিজ্ঞাপনে কাজ করেন। পাশাপাশি প্রাণ, প্যারাসুট ইত্যাদি পণ্যের মডেল হিসেবে কাজ, আর সামির আহমেদের পরিচালনায় ‘অরুণোদয়ের তরুণ দল’ টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে নাটকের জগতে প্রবেশ।

স্পর্শিয়া অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘রোদ’, ‘ইম্পসিবল ফাইভ’, ‘বিসর্জন’, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’, ‘ইচ্ছেঘুড়ি’, ‘সাইড ইফেক্ট’, ‘ভালোবাসার গল্প’, ‘গোপন কথা’, ‘ঘুনপোঁকার ভালোবাসা’ ইত্যাদি।

ইতিমধ্যে মডেল হিসেবে জনপ্রিয় তিনি। পাশাপাশি কাজ করছেন ছোট পর্দায়, বেছে বেছে । খুব শিগগিরই শুরু হবে তার অভিনীত নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি প্যাক’।

আসছে ঈদের জন্য নির্মিতব্য দুটি নাটকে কাজ করেছেন তিনি। তবে খুব বেশি কাজ করতে চান না এই অভিনেত্রী। কারণ হিসেবে স্পর্শিয়া বলেন, আমি অল্প কাজ করতে চাই। কেননা আমার সব গল্প টানে না। আমি বুঝেশুনে কাজ হাতে নিতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ