1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ৩ অক্টোবর শুরু জাতীয় ক্রিকেট লিগ, সূচি প্রকাশ ভেজা মাঠে পরিত্যক্ত চীনের বিপক্ষে ম্যাচ, সেমিতে বাংলাদেশের মেয়েরা বোরো মৌসুমের আগেই বিদ্যুৎ বিলের বকেয়া মেটাতে ৯,৭৫০ কোটি টাকা চায় পিডিবি ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা রংপুর সিআইডি অফিসে অনিয়ম-দুর্নীতির পাহাড়

অ্যালকোহল পানে প্রতি ১০ সেকেন্ডে একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০১৪
  • ১৫০ Time View

alchoholবিশ্বব্যাপী প্রতিবছর ৩৩ লাখ লোক অ্যালকোহল পানের কারণে মারা যাচ্ছে বলে সোমবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ হিসাবে বিশ্বব্যাপী প্রতি ১০ সেকেন্ডে একজন এ কারণে মারা যাচ্ছে। মৃত্যুর এ হার এইডস, যক্ষ্মা বা সহিংসতায় মারা যাওয়ার চেয়েও বেশি। খবর এনডিটিভির।

এনডিটিভি জানায়, বিশ্বব্যাপী প্রতি ২০টি মৃত্যুর ঘটনার মধ্যে একটি ঘটে অ্যালকোহল সেবনজনিত কারণে।

ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য ও অপব্যবহার সংক্রান্ত বিভাগের প্রধান শিখর সাক্সেনা বলেন, ‘প্রকৃতপক্ষে প্রতিবছর ১০ সেকেন্ডে একজন অ্যালকোহলের কারণে মারা যাচ্ছেন।’

আরো জানিয়েছে, ২০১২ সালে অ্যালকোহল পানের কারণে বিশ্বব্যাপী মোট ৩৩ লাখ লোক মারা যায়। যা ওই বছর মোট মৃতের ৫ দশমিক ৯ শতাংশ।

এ ছাড়া এইডস-এ মারা গেছে ২ দশমিক ৮ শতাংশ, যক্ষ্মায় ১ দশমিক ৭ শতাংশ ও সহিংসতায় শূন্য দশমিক ৯ শতাংশ।

অ্যালকোহলের কারণে মৃত্যুর মধ্যে রোগ ছাড়াও মাতাল অবস্থায় গাড়িচালনা, সহিংসতার বিভিন্ন বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যালকোহলের কারণে মৃতের পরিমাণ উন্নত দেশগুলোতে বেশি বলে জানিয়েছে সংস্থাটি। তবে সম্প্রতি উন্নয়নশীল দেশগুলোতেও এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে চীন ও ভারতে দ্রুত এ হার বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ