1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

‘ভুয়াদের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০১৪
  • ১৪০ Time View

image_81157_0সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বীর উত্তম বলেছেন, মুক্তিযোদ্ধা তৈরির কিছু কারখানা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার ভুয়া সনদপত্র দিচ্ছে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন।

রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৪ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেজর (অব.) জিয়াউদ্দিন–মনিরুল হক প্যানেল।

শফিউল্লাহ বলেন, “ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ অবহেলিত। প্রকৃত মুক্তিযোদ্ধারা মানবেতর জীবন যাপন করছেন আর ভুয়া মুক্তিযোদ্ধারা সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।”

তিনি আরো অলেন, “মুক্তিযুদ্ধের সময় যারা তাদের জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন আজ তারা বিভিন্ন  নির্যাতনের শিকার, তাদের খোঁজখবর নিচ্ছে না কেউ।”

মুক্তিযোদ্ধা সংসদের সমালোচনা করে সেক্টর কমান্ডার ফোরামের ঢাকা বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “মুক্তিযোদ্ধা সংসদ সবসময় সরকারের লেজুরবৃত্তি করছে। এই প্রবৃত্তি থেকে মুক্তিযোদ্ধা সংসদকে বেরিয়ে আসতে হবে। মুত্তিযোদ্ধা সংসদ রাজনৈতিক বৃত্তের বাইরে থেকে শুধু মুক্তিযোদ্ধাদের জন্য তাদের নিয়ে কাজ করবে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মেজর (অব.) জিয়াউদ্দিন, ক্যাপ্টেন (অব.) শচিন কর্মকার, মনিরুল হক, হাফিজ মাহবুবুর রহমান, নাজমুল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ