1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

অবসরে পাঠানো র্যাবের ৩ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০১৪
  • ১৫৩ Time View

highcourtনারায়ণগেঞ্জের সাত খুনের ঘটনায় অবসরে পাঠানো র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অবিলম্বে তাদেরকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দেয়া হয়। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ হায়দারের ডিভিশিন বেঞ্জ আজ রবিবার এ আদেশ দেয়।

এই তিনজন হলেন-র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, সাবেক অধিনায়ক মেজর আরিফ হোসেন ও সাবেক লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা।

গ্রেফতারের নির্দেশ দিয়ে আদালত বলেছে, সংশ্লিষ্ট এই তিন কর্মকর্তার বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বিধায় তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। তাই তাদেরকে গ্রেফতার না করার কোনো কারণ নেই।

এর আগে আজ সকালে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার তদন্ত পর্যবেক্ষণে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পালসহ তিনজন।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জনপ্রশাসন সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ