1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ঢাকায় এসে অসুস্থ হেফাজত আমির হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০১৪
  • ১১১ Time View

image_80983_0হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ঢাকায় সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেফাজত নেতারা জানান, ফরিদাবাদ মাদরাসায় অবস্থানকালে শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা শফী শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে বিমানে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি হেফাজতে ইসলামের গাজীপুর চৌরাস্তায় অস্থায়ী কার্যালয় মাদরাসা হাফিজিয়ায় যান। সেখান থেকে শুক্রবার রাতে রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় আসেন। এখানে তার খতমে বুখারি এবং মজলিসে শূরার মিটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ