1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদী পর্যটনমন্ত্রী সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী

‘চোরাগোপ্তা হামলার আহ্বানকারীদের গ্রেফতার করতে হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ১৮৯ Time View

hasanআওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রকাশ্য চোরাগোপ্তা হামলা চালানোর আহ্বানকারীদের গ্রেফতার করতে হবে। যারা হত্যা-গুমের রাজনীতি শুরু করেছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চান, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।’ আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘র্যাবের তিন কর্মকর্তাকে বরখাস্ত করেই প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, যারা এ হত্যা-গুম করছেন, তিনি তাদের শাস্তির ব্যবস্থা করবেন। অন্যায়কারীদের তিনি প্রশ্রয় দেন না। তবে যারা দিন-দুপুরে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ মারে, তাদের সাথে হত্যা-গুমের ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

হাছান মাহমুদ বলেন, ‘হতাশার গহ্বরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতৃবৃন্দ বারবার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। কিছু বিদেশি বন্ধুর পরামর্শেই তারা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেননি। এ কারণে আজ তাদের এই অবস্থা। তবে তারা যেহেতু আবার নতুন খেলায় মেতে উঠেছে, তাই সকলকে সজাগ থাকতে হবে।’

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, উপকমিটির সহসম্পাদক গোলাম সরোওয়ার কবির, আসাদুজ্জামান দুর্জয়, সম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ