1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদী পর্যটনমন্ত্রী সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী

এবার পপস্টার সেলিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ১৮৭ Time View

selina1সেলিনা জেটলি বিয়ে-থা করে মনে হয় বেশ খুশ হালেই আছেন৷ কিন্ত্ত এত সহজ জীবন যাত্রায় বোধহয় অভ্যস্ত হয়ে উঠতে পারছেন না এক সময়ের কলকাতাবাসী এই সুন্দরী৷

সুতরাং, নতুন কাজ৷ এবার তিনি পপস্টার৷ অবশ্য গানটা গাইছেন স্রেফ আরেকটা মিউজিক ভিডিও করার জন্য নয়৷ এমনকি আবারও খবরে আসার মরিয়া চেষ্টায় একটা গোটা অ্যালবাম নামাচ্ছেন, কেমনও নয়৷ সেলিনা এদেশের এলজিবিটি কমিউনিটিদের জন্য পপস্টারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন৷

‘এই সবে একটা পপ মিউজিক ভিডিওর কাজ করলাম শেষ করলাম আমি৷ এখানে গায়িকা হিসেবে আমার আত্মপ্রকাশ৷ অবশ্য এই কাজটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করা৷ আশা করব শুনে সকলের ভালোই লাগবে,’ বলছেন সদ্য নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়া এক কালের বিউটি-পেজেন্ট৷ ‘আমি কলকাতার মানুষ, আমি জানি কলকাতায় যারা আমাকে ভালোবাসেন তাদের আমার এই প্রয়াস ভালো লাগবে৷ আমি তাদের সবাইকে বলতে চাই, এই কাজটা আমি নিজের জন্য করিনি, করেছি দেশের জন্য৷ আমি এ রকম একটা কাজ করতে পেরে গর্বিত,’ বলছেন সেলিনা৷

এলজিবিটিদের অধিকার প্রচার করার উদ্দেশ্যে এই মিউজিক ভিডিওটি রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে তৈরি হয়েছে৷ সেলিনা এমনিতে রাষ্ট্রপুঞ্জের ‘ফ্রি অ্যান্ড ইক্যুয়াল’ ক্যাম্পেনের গুডউইল অ্যাম্বাসাডার৷ কিন্ত্ত এলজিবিটি কমিউনিটির জন্য বানানো একটি মিউজিক ভিডিওর অংশ হতে তাকে প্রথমে উৎসাহিত করেন তার ঘনিষ্ঠ মহলের সদস্যরা৷ সেলিনার মতে, ‘এই মিউজিক ভিডিও শুধু যে অন্য রকম তাই নয়, এটা এখন অনলাইনেও দেখা যাচ্ছে৷ ভারতীয়দের পছন্দের কথা মাথায় রেখেই এই পপ মিউজিক ভিডিওটি বানানো হয়েছে৷ অনেকটা বলিউডি নাচা-গানা স্টাইলে ব্যাপারটা তৈরি হয়েছে৷’

এই আড়াই মিনিটের ভিডিওটির নাম ‘দ্য ওয়েলকাম’৷ সেলিনা এই ভিডিওটিতে প্রবাদপ্রতীম গায়িকা লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘উঠে সব কে কদম’ গানটিকেই নতুনভাবে গেয়েছেন৷ মিউজিক ভিডিওর স্টোরি বোর্ডে যে গল্পটি আছে তাতে দেখা যাবে এক যুবক তার বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এনে উপস্থিত করছে তার বয়ফ্রেন্ডকে৷ সেলিনার মতে, মানুষের সঙ্গে সংযোগের সব চেয়ে ভালো রাস্তা হলো সঙ্গীত৷ কোনো স্বাভাবিক বক্তব্যের চেয়েও গানই সেই পথ যা মানুষের কাছে বার্তা পৌঁছনোর একমাত্র মাধ্যম৷ সেলিনা স্পষ্টই জানালেন, ‘মানুষের মনের কাছে পৌঁছতে সঙ্গীত হলো এক চমকপ্রদ পন্থা৷ এই ভিডিও ট্র্যাকটি নতুন করে সাজিয়েছেন নীরজ শ্রীধর (বম্বে ভাইকিং-এর সদস্য)৷ তিনিই মূল গানটিকে নতুন করে বেঁধেছেন এবং আমাকে দিয়ে গাইয়েছেন৷ আমার অনুরোধ আমার গাওয়া গানের প্রতি বেশি মনোযোগ না দিয়ে মন দিন গানের মূল বার্তায়৷’

ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটার ইমরান খান সিদ্ধান্ত নিয়েছেন সেলিনা জেটলির এই প্রচারে তিনি সমর্থন জানাবেন এবং তিনি একটি বার্তায় এই তথ্য জানিয়েওছেন৷ তার মতে, বলিউডের উচিত যথেষ্ট দায়িত্ব নিয়ে সিনেমায় সমকামী চরিত্র নির্মাণ করা৷ সেলিনার এই প্রচেষ্টার সমর্থনে ইমরান যে বার্তাটি দিয়েছেন তা হল, ‘সাধারণ মানুষের এই কমিউনিটির প্রতি যে সংস্কার রয়েছে, সেটা ভাঙার জন্য সেলিনার এই পদক্ষেপ অত্যন্ত জরুরি৷ আমি এবার থেকে দায়িত্ব নেব সিনেমায় এবং অন্য কোনো গণমাধ্যমে যাতে এলজিবিটি সম্পর্ক এবং চরিত্র যথাযথভাবে দেখানো হয়৷ আমার বিশ্বাস এটাই হবে ঠিক দিকে ব্যাপারটা নিয়ে যাওয়ার জন্য সেরা পথ৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ