1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

তরুণদের নিয়ে জুয়ায় নামলেন স্কোলারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১৩৯ Time View

image_80701_0ফুটবল জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশ্বজয়ী ফুটবলারদের বদলে তরুণদের নিয়ে কাজ করা সহজ৷ বিশ্বকাপ দল থেকে কাকা, রোবিনহো ও রোনাল্ডিনহোদের ব্রাত্য করে রাখার পিছনে এই যুক্তিই দিলেন লুই ফেলিপে স্কোলারি৷ বিতর্ক থামাতে তিনি বিশ্বজয়ী প্রাক্তন ও অন্যান্য ফুটবলারদের ডাক দিলেন বর্তমান দলকে ট্রেনিংয়ে এসে উৎসাহ দেয়ার জন্য৷ তার মতে, ২০০২ বিশ্বকাপের চেয়ে এবারের দল তৈরি ছিল অনেক কঠিন৷ সে বার তিনি রোমারিওকে বাদ দিয়েছিলেন বলে হইহই পড়ে গিয়েছিল ব্রাজিল ও ফুটবল বিশ্বে৷ এবার বাদ গেলেন কাকা-রোনাল্ডিনহো, রোবিনহোরা৷ এ দিন এই প্রসঙ্গ স্কোলারি বলেন, ‘রোমারিওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই৷ বিশ্বকাপের জন্য সেরা দল বাছার পর ও যেভাবে শুভেচ্ছা জানিয়েছে, রোমারিওকে ধন্যবাদ জানাচ্ছি৷ ‘

রিওতে প্রায় সাতশো জন সাংবাদিকদের সামনে যা যা বললেন স্কোলারি, তাই তুলে ধরা হলো৷

* বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী টিম কোনটা? ভাবার কোনও জায়গা নেই৷ আমাদের প্রথম ম্যাচটা আসল৷ আর সেটা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে৷ দ্বিতীয় ম্যাচের সঙ্গে সেটা মেলানো যাবে না৷ কারণ প্রথম ম্যাচে অনেক কিছু দেখে নিতে হয়৷ মানসিক চাপও থাকে৷ ক্রোয়েশিয়া ম্যাচ নিয়েই মনঃসংযোগ করছি৷

* ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কী টিম খেলাব? এখনই বলা মুশকিল৷ তবে কনফেডারেশন্স কাপের ফাইনালে যে টিম খেলেছে, ক্রোয়েশিয়া ম্যাচের প্রথম এগারোয় তার ৯০% ধরে রাখব৷

* তরুণ প্লেয়ারদের নিয়ে কাজ করা, তাদের তৈরি করা অনেক সহজ কাজ৷ তরুণরা অনেক বেশি উচ্চাকাঙ্খী৷

* টিমে অভিজ্ঞতার অভাব? যাদের নিয়ে টিম করেছি, তাদের তৈরি করে নেব৷ ওদের উৎসাহ দিন যাতে ভালো কিছু করতে পারে৷

* ২০০২ সালে টিম বেছে আমি হোটেলে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম৷ এ বার অন্য রকম পরিস্থিতি৷ সকালে বিমানবন্দরে পৌঁছেছি৷ মিডিয়ার হাত থেকে বাঁচার এটাই সেরা রাস্তা৷

* দেশের মাঠে বিশ্বকাপ জেতা আমাদের কাছে সত্যিই চাপের৷ কিছুই তো বদলায়নি এখনও৷

* বিশ্বকাপ জয়ের জন্য ট্রেনিংয়ের বাইরে নিজেদের উপর বিশ্বাস থাকাটাও সমান জরুরি৷ রবিবার আমি চার্চে গিয়েছিলাম৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যাতে বিশ্বকাপটা জিততে পারি৷

* বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ফুটবল ব্যক্তিত্বদের ট্রেনিংয়ের সময় মাঠে এসে টিমকে উৎসাহ জানানোর জন্য ডাক দিচ্ছি৷ যাতে আমাদের মনোবল বাড়ে৷

* টেকনিক্যালি আর ফিজিক্যালি টিমটা যথেষ্ট ব্যালান্সড৷ ট্রেনিংয়ে এটাকে আরও বাড়ানোর দিকে নজর দেব৷ প্লেয়াররা নিজেদের ভূমিকায় যেন সফল ভাবে খেলতে পারে, এটাই চাই৷ অস্কার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার৷ কিন্ত্ত ওর কিছুটা শারীরিক সমস্যা রয়েছে৷ সেটা শুরুতেই কাটিয়ে উঠতে হবে৷

* ব্রাজিলের কোচ হিসেবে এটা দ্বিতীয় বিশ্বকাপ৷ আর সেটা আবার ঘরের মাঠে৷ কোচ হিসেবে আমার কাছে এটা বিরাট সম্মানের৷

* আমার মনে হয় বিশ্বকাপের জন্য ২৩ জনের দলই যথেষ্ট৷ যদি চোট সমস্যা দেখা দেয়, ফিফা আমাদের প্লেয়ার বদলানোর সুযোগ দেবে৷

* ইউরোপ থেকেই বেশি প্লেয়ার নিয়েছি, এটা একেবারে কাকতালীয়৷ এটা ভেবে-চিন্তে নিইনি৷ যেমন প্লেয়ার দরকার ছিল টিমের জন্য, তাদেরই নিয়েছি৷

* এনরিকে আমার পছন্দ করা শেষ ফুটবলার৷ নিজের সিদ্ধান্ত নিয়ে আমি অনেক ভেবেছি৷ ওর খেলা আমার ভালো লাগে৷ ওর উপর আমার আস্থা রয়েছে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ