1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, সীমাবদ্ধতার কথা জানালেন স্বাস্থ্য সেবার সচিব নতুন প্রজন্মকে ২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা জানানোর আহ্বান তথ্যমন্ত্রীর অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না: নৌপরিবহন মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন নুরজাহান খানম সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা ‘তেল নেই’ লেখা পাম্প থেকে ৩৪ হাজার লিটার উদ্ধার করলো বিজিবি

৭ খুনের ঘটনায় দায় এড়াতে পারে না সরকার: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৮০ Time View

obaidul-kader-2‘খুন ও গুমের ঘটনায় জনগণের উদ্বেগ ও আতঙ্কের অংশীদার সরকার’ বলে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায় এড়াতে পারে না সরকার। এ ঘটনায় জড়িত কিংবা নেপথ্যের গড ফাদাররা যত শক্তিশালীই হোক না কেন কেউ ছাড় পাবে না। তারা প্রশাসন কিংবা দলের হলেও কঠোর শাস্তি তাদের পেতে হবে।”

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ায় নবীনগর – কালিয়াকৈর চারলেন মহাসড়ক পরিদর্শন ও চন্দ্রার যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকাররে উচ্চপর্যায়ে সিদ্ধান্ত হয়েছে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি নিরাপত্তা করা।”

সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতে অপহরণ ও গুম-খুনের ঘটনা শিগগির বন্ধ হয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

একটি মহল সরকারের সাফল্যে ঈর্ষানিত হয়ে গুম-খুনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন খানসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ