1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

শচীনের ১০ নম্বর জার্সিকে সম্মান জানাতে পরেননি কেউ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০১৪
  • ১৩২ Time View

shochin10ছয় মাস পর সেই ওয়াংখেড় শচীন থাকবেন মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ-আউটে। তবে খেলোয়াড় হিসেবে নয়, আইকন হিসেবে। বাইশ গজে ব্যাট হাতে দেখা যাবে না মাস্টার ব্লাস্টারকে। এতেই মুখ ফিরিয়ে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা।

শনিবার বিকেলে ওয়াংখেড়েয় পঞ্জাব-মুম্বাইয়ের লড়াই থেকে তাই মুখ ফিরিয়ে নিয়েছেন সমর্থকরা। শচীনের না খেলার সঙ্গে মুম্বাই সমর্থকদের নিরাশার কারণ রোহিত শর্মাদের হতশ্রী ফর্ম।

সংযুক্ত আরব আমিরতে আইপিএল সেভেনের প্রথম লিগে কোনও ম্যাচ না জিতে দেশে পা রেখেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম পাঁচটি ম্যাচই হেরে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার পিছনে মুকেশ আম্বানির দল।

অন্যদিকে শনিবার মুম্বাইয়ের প্রতিপক্ষ যারা, সেই পঞ্জাব প্রথম পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। স্বাভাবিকভাবেই শনিবার ঘরের মাঠে আইপিএল সেভেনে প্রথম জয় পেতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স।

গত বছর আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ান লিটল মাস্টার। শচীনের ১০ নম্বর জার্সিকে সম্মান জানাতে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের কেউ সেটি পরেননি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ