1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ

ডাকাতের কবলে শহীদুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ২২২ Time View

selim7সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সুটিং শেষে হোটেলে ফেরার পথে অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও সহকর্মীদের সিএজি অটোরিকশা আটকিয়ে ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল ডাকাত।

বুধবার রাতে এনায়েতপুর থানার জামাইমোড় এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

অভিনেতা শহীদুজ্জজামান সেলিম ও অন্যরা জানান, রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নাঙ্গলমোড়া চড়ে একটি টেলিফিল্মের সুটিং শেষ করে এনায়েতপুর ঘাট থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও তার সহকর্মীরা বেলকুচির ডাক বাংলায় ফিরছিলেন। এ সময় সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর সড়কের জামাইমোড় এলাকায় আগে থেকে ওঁৎপেতে থাকা ৭/৮ জনের একদল ডাকাত রামদা, কিরিচসহ দেশীয় অন্যান্য অস্ত্র নিয়ে রাসত্মায় গাছের গুঁড়ি ফেলে তাদের সিএনজির গতিরোধ করে  অভিনেতা শহীদুজ্জামান সেলিমের কাছে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা, তুহিন ও সিএনজি অটোরিকশাচালক আব্দুস ছালামের কাছে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে তারা ওই সিএনজি অটোরিকশাযোগে বেলকুচির ডাক বাংলায় ফিরে আসেন।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোঃ ওয়াহেদুজ্জামান ডাকাতির বিষয়ে অবহিত হওয়ার কথা স্বীকার করে জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ